ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

পেছনে সশস্ত্র তালেবান রেখে উপস্থাপক বললেন ‘ভয় পাবেন না’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এরপর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠে বিদেশি গোষ্ঠীকে সহায়তাকারী ছাড়াও কিছু আফগান নাগরিক। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সব কিছু ফেলে দিয়ে নিজ দেশ ছাড়ছেন তারা।

আফগানিস্তানজুড়ে ভয়ের পরিবেশের মধ্যে এক খোলা চিঠির মাধ্যমে বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগান সংবাদকর্মীরা। এদিকে, সোমবার আফগানিস্তানের একই সংবাদ উপস্থাপকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিবিসির সাংবাদিক কিয়ান শরীফি আফগান টিভির পিস স্টুডিওর রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠানের ওই ৪২ সেকেন্ডের ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছেন দু’জন সশস্ত্র তালেবান যোদ্ধা। সেভাবেই টেলিভিশনে খবর পড়ছেন সংবাদ উপস্থাপক। দর্শকদের উদ্দেশে তিনি বলছেন, ভয় পাবেন না।

ভিডিওটি টুইটারে শেয়ার করে ইরানি নারী সাংবাদিক মাসিহ আলিনেজাদ লিখেছেন, কী অদ্ভূত। তালেবান জঙ্গিরা এই ভীত টেলিভিশন উপস্থাপকের পেছনে বন্দুক নিয়ে অবস্থান করে তাকে ‘ভয় পাবেন না’ বলতে বাধ্য করছে। তালেবান নিজেই লাখ লাখ মানুষের মনে ভয়ের পরিপূরক। এটা তারই আরেকটি প্রমাণ।

দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর তালেবান আফগানিস্তানে স্বাধীন গণমাধ্যমের প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। কিন্তু ওই ভিডিও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

পেছনে সশস্ত্র তালেবান রেখে উপস্থাপক বললেন ‘ভয় পাবেন না’

আপডেট সময় ১০:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১