ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচজন দাঁড়িয়ে থাকে, দুইজন চুরি করে

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিনব কায়দায় সাড়ে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। শুক্রবার উপজেলার শিলক ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় ঘটেছে এ ঘটনা।

এ ঘটনায় সোমবার সকালে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল্লাহ।

এ বিষয়ে শফিউল্লাহ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিলক দীঘিরপাড় এলাকায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘হাজী মেহের স্টোর’ দোকানটি বন্ধ করে বাড়ি যান তিনি। পরে সেদিনই বিকাল ৪টার দিকে তিনি দোকানে গিয়ে দেখেন ক্যাশবাক্স এলোমেলো অবস্থায় আছে এবং সেখানে রেখে যাওয়া সাড়ে তিন লাখ টাকা নেই।

এরপর দোকানের সিসি টিভির ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনের চোরের দল দুপুর ১টা ৫ মিনিটের দিকে দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় পাঁচজন ব্যক্তি দোকানের ফটক ঘিরে ধরে এবং তাদের একজন তালাবদ্ধ ফটকের নিচে ফাঁক করে দোকানে প্রবেশ করে। এর কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে বেরিয়ে সকলে একসাথে পালিয়ে যায়।

শফিউল্লাহর পাঁচটি প্রক্রিয়াজাত খাবারের ডিলারশিপ রয়েছে। তিনি বিভিন্ন খুচরা দোকানে পাইকারি মালামাল সরবরাহ করে প্রতিদিনের মতো এই টাকাগুলো দোকানে রেখেছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া সার্কেলে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের ধরে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচজন দাঁড়িয়ে থাকে, দুইজন চুরি করে

আপডেট সময় ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১