ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন মিশনে মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা চলতি বছর ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। সম্প্রতি অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

এ সিনেমাটি শেষ হওয়ার আগেই টানা শুটিং করে কলকাতায় ‘মায়া’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। রাজর্ষি দে পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এইরমধ্যে যুক্ত হলেন সেখানকার ‘আ রিভার ইন হ্যাভেন’ নামের সিনেমায়।

মিথিলা স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘দুর্দান্ত গল্প ও চরিত্রের জন্য কাজটি করতে সম্মতি দিয়েছি। সিনেমাটিতে আমার চরিত্রের মধ্য বৈচিত্র্যতা আছে। যেখানে একজন সাধারণ নারী পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে একটি নদীর স্রোতের মতো জীবনযাপন করতে শেখে। ’

‘আ রিভার ইন হ্যাভেন’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সিনেমাটির দৃশ্যধারণ করা হবে ভারতের ইতিহাসের চেয়েও পুরনো শহর বারাণসীতে। সব কিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে।

জানা গেছে, গঙ্গা নদী, ভালোবাসা, বিশ্বাস, ধোঁকা এবং সবশেষে পুনর্মিলনের মতো বিষয় নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মিথিলা।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাসসহ অনেকেই।

‘মায়া’ সিনেমাতেও নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভারতের তনুশ্রী চক্রবর্তী, গৌরব, রাহুল, কমলেশ্বরসহ অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নতুন মিশনে মিথিলা

আপডেট সময় ১০:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১