ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭, নিখোঁজ বহু

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কার বিলে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এই ‍দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের নামপরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। লইস্কার বিল এলাকায় পৌঁছার পর বিপরীত দিকে থেকে আসা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় মানুষও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রলারডুবির ঘটনায় কেউ কেউ সাঁতরে পারে উঠতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ রয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭, নিখোঁজ বহু

আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১