ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনৈতিক দলগুলোকে এ মাসেই আয়-ব্যয়ের হিসাব দিতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:  

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার জন্য সময় আছে আর মাত্র তিন কার্যদিবস। আগামী ৩১ আগস্ট ইসির নির্ধারিত সময় শেষ হচ্ছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত বিএনপি, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদসহ পাঁচটির মতো দল বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য দলগুলো এখনও কোনো সাড়া দেয়নি।

দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবার নির্বাচন কমিশন স্ব-প্রণোদিতভাবেই এক বছর সময় বাড়িয়ে দেয়। এক্ষেত্রে ৩১ জুলাইয়ের পর আর সময় বাড়ানো হবে না।

কোনো দল পরপর তিন বছর হিসাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের কথা বলা আছে বর্তমান আইনে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনৈতিক দলগুলোকে এ মাসেই আয়-ব্যয়ের হিসাব দিতে হবে

আপডেট সময় ০৯:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১