ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দীর্ঘ তিন বছর ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। গতকাল বুধবার পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক এ পাকিস্তানি বোলারের।

তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বর্তমানে পিসিবির খালি থাকা চেয়ারম্যানের আসনে নতুন দায়িত্ব পাবেন রমিজ রাজা। যদিও বিষয়টি এখনও পরিস্কার নয়। চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেন এহসান মানি ও রমিজ রাজা। এর ৩ দিন পর মানি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ওই বৈঠকেই রমিজ রাজা ইমরান খানের কাছে তার পরিকল্পনার কথা জানান।

এদিকে নতুন চেয়ারম্যান কে হবেন এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আমরা কোনো মন্তব্য করতে পারি না। এ সিদ্ধান্ত সরাসরি প্রধানমন্ত্রীর কক্ষ থেকে আসবে। ’

বর্তমানে পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি সপ্তাহে বোর্ডের বাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দু’জন বোর্ড অব গভর্নস (বিওজি) নির্বাচন করবেন প্রধানমন্ত্রী নিজেই। সেখান থেকে একজন হবে নতুন চেয়ারম্যান।

এর আগে অবশ্য রমিজ রাজা এক ক্রিকেট ওয়েবসাইটকে পাকিস্তানের ক্রিকেট পুনর্গঠন করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের নতুন কোনো দিকনির্দেশক দরকার। কারণ বর্তমানে তিন ফরম্যাটেই আমাদের র‌্যাংকিংয়ে বুঝা যায় প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী দলের আশানুরূপ উন্নতি হচ্ছে না। ’

রমিজ রাজার এমন বক্তব্য তাকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে নির্দেশ করে। অপরদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে এহসান মানি জানান, পিসিবির সঙ্গে তিনি আর চুক্তি বাড়াবেন না। তাই নতুন চেয়ারম্যানের আসনে রমিজ রাজাই এগিয়ে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা!

আপডেট সময় ০৭:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১