ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সময় মতো ক্রেডিট কার্ডের বিল না দিলেই জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি করোনা ভাইরাসের কারণে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের শিথিল করা শর্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে পরের দিন থেকে সুদ আরোপ করতে পারবে ব্যাংকগুলো।

তবে লেনদেনের দিন হতে নয়, এবিষয়ে একটি সার্কুলার জারী করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, লেট পেমেন্ট ফি আরোপ না করে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের তারিখ থেকে সরকার ঘোষিত সার্বিক কার‌্যালী বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপকালীন সময়সীমার মধ্যে নির্ধারিত থাকলে উক্ত বিল পরিশোধের তারিখ নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরবর্তী ৫ কর্মদিবস পর‌্যন্ত পুননির্ধারণ বা বর্ধিত করার পরামর্শ দেওয়া হয়েছিল। একই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপকালীন শুধুমাত্র প্রিন্সিপাল এমাউন্টের সুদ আরোপ করা যাবে এবং পরবর্তী মাসের বিলে পূর্ববর্তী মাসের বিলের ওপর কোনো প্রকার নতুন সুদ আরোপ করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা দিয়েছিল।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে নতুন নির্দেশনা দেওয়া হলো।

ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত সবশেষ তারিখের অব্যবহিত পরের দিন থেকে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিলের ওপর সুদ বা মুনাফা আরোপ করা যাবে। কোনোভাবেই লেনদেনের তারিখ থেকে সুদ আরোপ করা যাবে না। বিলম্বে পরিশোধিত কোনো বিলের বিপরীতে শুধুমাত্র একবার বিলম্ব ফি (অন্য যে নামেই অভিহিত করা হোক) আদায় করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারীর ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে মাসিক সর্বোচ্চ সীমা ২ লাখ টাকা বহাল থাকবে। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য চার্জ মোবাইল ফিন্যান্সিয়াল সাভির্স প্রদানকারী কোম্পানির ব্যবসায়িক নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় মতো ক্রেডিট কার্ডের বিল না দিলেই জরিমানা

আপডেট সময় ০৫:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১