ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে যেভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেলেন পথচারী

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে নালায় পড়ে মো. সালামত (৩৪) নামে এক পথচারী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল ১১টায় পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়েও এখনো তার সন্ধান পায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে যাই। টানা কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মিলেনি। পরে আমরা ফিরে আসি। বেলা আড়াইটার দিকে ৯৯৯ এ ফোন করে আবারও খবর দেয় স্থানীয়রা। এখনও আমরা সন্ধান চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে। এখনও অভিযান চলছে।

এই ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হয়েছে। সেখানে দেখা গেছে, ওই যুবক ঘটনাস্থল দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নালাতে পড়ে যান। স্রোতের টানে মুহূর্তের মধ্যেই তিনি নালাতে তলিয়ে যান। এক ব্যক্তিকে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তিনি তার নাগাল পাননি।

প্রসঙ্গত এর আগে ৩০ জুন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলিতে বৃষ্টির সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গিয়ে দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে যেভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেলেন পথচারী

আপডেট সময় ১০:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১