ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বজ্রপাতে মোবাইলে গেম খেলতে গিয়ে ৪ জন, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

দিনাজপুরে ১ ঘণ্টার ব্যবধানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে দিনাজপুর সদর উপজেলার ৮নং উপশহরে একসঙ্গে মোবাইলে গেম খেলার সময় ৪ জন কিশোর এবং বিকাল ৪টার দিকে চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর সদর উপজেলায় নিহতরা হচ্ছে- আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মণ্ডলের ছেলে মিম মণ্ডল (১৩)। আহতরা হচ্ছে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আর একজন। হতাহতদের সবারই বাড়ি দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন ও হাজী মকসেদ আলী জানান, সোমবার বিকাল ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় দিনাজপুর উপশহরের ৮নং রেলঘুন্টির কাছের একটি টিনসেডের মধ্যে মোবাইলে গেম খেলছিল ৭ কিশোর। এ সময় বজ্রপাত হলে ৭ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের মৃত্যু হয়। অপর ৩ জনের অবস্থাও আশংকাজনক।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসঙ্গে নিহত হয়েছে ৩ জন। তারা হচ্ছেন-দক্ষিণ সুকদেবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামু মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দীন শাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে মাছ ধরার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বজ্রপাতে মোবাইলে গেম খেলতে গিয়ে ৪ জন, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১