ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন প্রেমের গুঞ্জন

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের বাতাসে নতুন প্রেমের আভাস। চারদিকে গুঞ্জন বি-টাউনের প্রেমিক পুরুষ রণবীর কাপুর নতুন করে প্রেমে পড়েছেন। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো এবারও তাঁর মন কেড়েছেন এক অভিনেত্রী। তবে সেই অভিনেত্রী স্বদেশী নন, ভিনদেশি। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রণবীরের কিছু ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব দেখে অনেকেই এখন এই নতুন জুটির প্রেম নিয়ে নানা কথা বলে বেড়াচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর কাপুর ও মাহিরা খানের যে ছবিগুলো বেরিয়েছে সেখানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় দুই তারকা ফুরফুরে মেজাজে ধূমপান করছেন। এরপর নিঃসংকোচে হেঁটে যাচ্ছেন ফুটপাত দিয়ে।
ছবিগুলো নিয়ে এখন নানা মাধ্যমে নানা আলোচনা। এ আলোচনায় শামিল হয়েছেন রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুরও। একটি ভারতীয় গণমাধ্যম থেকে তাঁর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমিও দেখেছি ছবিগুলো। দেখুন, রণবীর একজন তরুণ তারকা। এখনো অবিবাহিত। তাই যেকোনো সময় তাঁকে যেকোনো মেয়ের সঙ্গে দেখা যেতে পারে। এটাই স্বাভাবিক। এখন তাঁর ব্যক্তিজীবনে যদি সবাই হস্তক্ষেপ করতে চায়, আমি বলব, এটা হবে খুবই অন্যায়।’

উল্লেখ্য, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের বিপরীতে রইস ছবিতে অভিনয় করে। এরপর ভারতে পাকিস্তানি শিল্পীদের অভিনয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হলে এ অভিনেত্রীকে ফিরে যেতে হয় নিজ দেশে। ৩২ বছর বয়সী মাহিরা ২০০৭ সালে আলী আসকারি নামে এক পাকিস্তানিকে বিয়ে করেন। সেই সংসারে ৭ বছর বয়সী একটি ছেলেও আছে। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদ হয় মাহিরার। এরপর থেকে কোনো সম্পর্কে জড়াননি এ অভিনেত্রী। সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন প্রেমের গুঞ্জন

আপডেট সময় ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭