ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর মাঝে নৌকায় করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মাঝ নদীতে নৌকায় করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রায় দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।

শনিবার (২১ আগস্ট) দুপুরে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেহপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় গ্রামগুলোতে থাকা নারী ও শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

স্থানীয় পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেহপুর গ্রামের বাসিন্দারা সংঘর্ষ করেছে বলে খবর পেয়েছি। গ্রামের মুরব্বিদের নিয়ে এটা মীমাংসা করার চেষ্টা করবো।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, পরমানন্দপুর ও ফতেহপুর গ্রামের মধ্যবর্তী কড়াগাঙ এলাকায় দুই গ্রামের লোকজন নৌকায় করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে সংঘর্ষে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।

আরও জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সাথে ফতেহপুর গ্রামের যুবকদের ফুটবল খেলা নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে পরদিন সকালে দুই গ্রামের যুবকেরা নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এই বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের কোনো খবর পাইনি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর মাঝে নৌকায় করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ১০:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১