ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

অধ্যক্ষকে জুতাপেটা, সেই আ.লীগ নেতার স্ত্রীকে গ্রেফতারে আলটিমেটাম

আকাশ জাতীয় ডেস্ক:  

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে লাঞ্ছনার ঘটনায় অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে গ্রেফতারের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষক সমাজ।

ফরিদা ইয়াসমিন ধানীসাফা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলম বেপারির স্ত্রী ও সাফা কলেজের অফিস সহকারী। অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হলেও ছয় দিনে আসামি গ্রেফতার না হওয়ায় শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সোমবারের মধ্যে অভিযুক্ত ফরিদা ইয়াসমিনকে গ্রেফতার করা না হলে মঙ্গলবার পৌর শহরে মানববন্ধনসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষক সমাজ।

গতকাল শনিবার দুপুরে মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে সর্বস্তরের শিক্ষক সমাজ সংবাদ সম্মেলন করে।

মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজীম-উল হক আলটিমেটাম ঘোষণা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, সরকারি কলেজের প্রভাষক মোহসেনুল হক মান্না, ডা. রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মোতালেব হোসেন, সাফা ডিগ্রি কলেজের প্রভাষক একে সাকিল আহমেদ, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, নাসির উদ্দিন, কমল চন্দ্র প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট অফিস চলাকালীন সাফা কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন প্রকাশ্যে অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করেন। এ ঘটনায় পরের দিন তিনি বাদী হয়ে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

এ ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করেছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

অধ্যক্ষকে জুতাপেটা, সেই আ.লীগ নেতার স্ত্রীকে গ্রেফতারে আলটিমেটাম

আপডেট সময় ০৫:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১