ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

করোনা প্রতিরোধে জরুরিভিত্তিতে ব্যবহারের ভারত বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

জাইডাস ক্যাডিলার তৈরি তিন ডোজের জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ডিসিজিআই’। খবর বিবিসির।

খবরে বলা হয়, এই টিকা ১২ বছরের ওপরে সবাই নিতে পারবেন। এ নিয়ে মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল দেশটির কেন্দ্রীয় সরকার।

গুজরাটের সংস্থা জাইডাস ক্যাডিলা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই ডিএনএ টিকা। তিন ডোজের এই টিকা ৬৬.৬ শতাংশ পর্যন্ত করোনা প্রতিরোধে করতে সক্ষম বলে দাবি উৎপাদনকারী প্রতিষ্ঠানের।

এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেছেন, বিশ্বের প্রথম ডিএনএ কোভিড ভ্যাকসিন ভারতের বিজ্ঞানীদেরই কৃতিত্ব। এর মাধ্যমে করোনার বিরুদ্ধে ভারত পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতে পারবে।

এদিকে জাইকভ-ডি ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় খুশি চিকিৎসকরাও। ক্যাডিলা হেলথকেয়ার জানিয়েছে, এটি ভারতে ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে, যাতে ৫০ টিরও বেশি কেন্দ্রে ২৮,০০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। প্রতিবছর ১২০ মিলিয়ন ডোজ ডিএনএ টিকা তৈরি করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত

আপডেট সময় ০১:০০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১