ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

বুস্টার শট নয়, মহামারী ঠেকাতে টিকার প্রথম ডোজ বেশি গুরুত্বপূর্ণ: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সম্পূর্ণ টিকা পেয়েছেন এমন মানুষদের বুস্টার শট দেওয়ার চেয়ে, বরং যারা টিকা পাননি তাদের প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থাই কমাতে পারে ডেল্টার মতো করোনাভাইরাসের ধরনের বিস্তার।

বুধবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জেনেভায় সংস্থার নিয়মিত ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রেইয়েসিস জানান, সংস্থাটি গত সপ্তাহে কেভিড-১৯ এর বুস্টার শট সংক্রান্ত তথ্য নিয়ে বিতর্ক করতে সারা বিশ্ব থেকে ২০০০ বিশেষজ্ঞকে একত্রিত করেছিল।

ওই আলোচনার আলোকে তিনি বলেন, এটা স্পষ্ট যে বুস্টার শট দেওয়ার আগে টিকার প্রথম ডোজ দেওয়া এবং সবচেয়ে দুর্বলদের রক্ষা করা গুরুত্বপূর্ণ।

আগস্টের শুরুর দিকে প্রধান ধনী দেশসহ অন্যদের উদ্দেশে এ বিষয়ে আহ্বান জানায় স্বাস্থ্য সংস্থা। সেখানে বলা হয়, যে সব দেশ তাদের স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে প্রথম ডোজ টিকা দেওয়ার সুযোগ পায়নি, তাদের সঙ্গে টিকার আরও ডোজ ভাগ করে নেওয়ার জন্য উৎসাহিত করতে বুস্টার শটের ওপর একটি অস্থায়ী স্থগিতাদেশ যেন আনা হয়।

গেব্রেইয়েসিস বলেন, মহামারীর এই সময় নাগাদ ১০টি দেশ বিশ্বের মোট টিকার ৭৫ শতাংশ ব্যবহার করেছে, যখন নিম্ন-আয়ের দেশগুলো তাদের জনসংখ্যার মাত্র ২ শতাংশকে টিকা দিতে পেরেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার শট নয়, মহামারী ঠেকাতে টিকার প্রথম ডোজ বেশি গুরুত্বপূর্ণ: ডব্লিউএইচও

আপডেট সময় ০৪:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১