ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কাঁচাবাজারে কমেনি সবজির দাম

অাকাশ আইসিটি ডেস্ক:

রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। উল্টো বেড়েছে কাঁচামরিচ, শিম, গাজরসহ অন্যান্য সবজির দাম। এখনও ৫০ টাকা কেজি দরের নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। পটল, ঝিঙা, করলা, ঢেঁড়স, ধুন্দল, বেগুনসহ সব সবজিই বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। বাজারে শীতের আগাম সবজি হিসেবে এসেছে বাঁধাকপি। তবে দাম বেশ চড়া। ছোট আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। শুক্রবার যাত্রাবাড়ি ও সায়দাবাদ অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুম শুরু না হলেও শীতের বেশ কিছু সবজি ইতোমধ্যে বাজারে চলে এসেছে। কিন্তু পাইকারদের কাছ থেকে সব সবজিই বেশি দামে কিনতে হচ্ছে, তাই আগের সপ্তাহের মতই চড়া দামে বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম বাড়ার তালিকার শীর্ষে রয়েছে শিম। প্রতি কেজি শিমের দাম বেড়ে শুক্রবার বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। যা আগের সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি। আর কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। গত সপ্তাহে যা ছিল ১০০ থেকে ১২০ টাকা।

তবে দাম কিছুটা কমেছে ঢেঁড়সের। এ সবজিটি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি। যা আগের সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আগের সপ্তাহের মতোই ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শশা। তবে গাজরের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা থেকে ১১০ টাকা হয়েছে। আগের সপ্তাহের মতোই বাজার ও মান ভেদে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। এ ছাড়া আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে করলা, বেগুন, বরবটি, টমেটো। করলা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে বেগুন ও বরবটি। ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। তবে ছোট করলা দাম কিছুটা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

এদিকে আগের সপ্তাহের মতোই এ সপ্তাহে অনেকটা স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও রসুনের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। আমদানি করা রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকা, আর দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা দরে। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। খাসির মাংস ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকা এবং সাদা বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা কেজি দরে। আর প্রতিকেজি লাল মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকা দরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

কাঁচাবাজারে কমেনি সবজির দাম

আপডেট সময় ১০:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭