ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিচ্ছেদের ৪ বছর পরও আরবাজের সঙ্গে মালাইকার ‘সুসম্পর্ক’

আকাশ বিনোদন ডেস্ক : 

১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী মালাইকা অরোরা। কিন্তু তাদের দীর্ঘদিনের সংসার টেকেনি।

২০১৬ সালে বিচ্ছেদে জড়ান এই সাবেক তারকা দম্পতি।

বিচ্ছেদ হলেও আরবাজের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে মালাইকার। সুযোগ পেলেই তারা একসঙ্গে খেতে ও ঘুরতে বের হন।

ভারতের স্বাধীনতা দিবসে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে আরবাজ ও মালাইকা দুপুরের খাবার খেতে বের হয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন ছেলে আরহান খান এবং পরিবারের আরও কয়েকজন সদস্য। সেসময় তারা পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন।

এদিন মালাইকার পরনে ছিল সাদা রঙের একটি টি-শার্ট এবং কালো স্কার্ট। সঙ্গে মানানসই লাল বুট। সাদা টি-শার্টের সঙ্গে ট্র্যাক প্যান্টে ধরা দেন আরবাজ। মূলত ছেলের সঙ্গে সময় কাটাতেই আরবাজ-মালাইকা একসঙ্গে বের হয়েছিলেন বলে জানা যায়।

১৯৯২ সালে একটি কফির বিজ্ঞাপনে কাজ করার সময় আরবাজ ও মালাইকা অরোরার প্রথম সাক্ষাৎ হয়। তখন মালাইকা অষ্টাদশী মডেল। পাঁচ বছর প্রেমের পর ১৯৯৮ সালের ২ ডিসেম্বর বিয়ের বন্ধনে জড়ান তারা।

তাদের ঘর আলো করে একমাত্র সন্তান আরহান খান। আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে ছেলে যথেষ্ট সমর্থন করেছিলেন বলে জানিয়েছিলেন মালাইকা। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই ‘আইটেম গার্ল’। তারা শিগগিরই বিয়ে করবেন বলেও গুঞ্জন রয়েছে।

এদিকে একা নেই আরবাজও, জীবনের সঙ্গী খুঁজে নিয়েছেন তিনি। আরেক সুপার মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে তিনি প্রেম করছেন। তার সঙ্গে আবার সংসার বাঁধবেন বলেও শোনা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানের

বিচ্ছেদের ৪ বছর পরও আরবাজের সঙ্গে মালাইকার ‘সুসম্পর্ক’

আপডেট সময় ১১:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১