ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ পুলিশকে হারিয়ে শেখ জামালের টানা জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম দিনে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় লাভ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এনিয়ে টানা দুই জয় পেল দলটি।

পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ক্লাবটির হয়ে গোল পান সুলেইমান সিল্লাহ। অপর গোলটি আত্মঘাতীভাবে করে বসেন বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার জাহাঙ্গীর আলম সজীব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরুতেই মুরোলিমঝোন আখমেদোভের গোলে ১৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। এম. জুয়েলের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জল খুঁজে পান কিরগিজস্তানের এ মিডফিল্ডার। কিন্তু ঠিক ৩ মিনিট পর বাংলাদেশ পুলিশ ডিফেন্ডার সজীবের আত্মঘাতী গোলে সমতায় ফেরে শেখ জামাল।

৩৮ মিনিটে সুলেইমান সিল্লাহ’র গোলে এগিয়ে যায় শেখ জামাল। এ ভালিদজানোবের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান গাম্বিয়ান এ ফরোয়ার্ড।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ পুলিশ। অপরদিকে শেখ জামালও আর কোনো গোল না পেলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি।

এ জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে শেখ জামাল। অপরদিকে সমপরিমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুলিশকে হারিয়ে শেখ জামালের টানা জয়

আপডেট সময় ০৭:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১