ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশি পোশাককে কটাক্ষ, নেটফ্লিক্সকে বিজিএমইএ’র চিঠি

আকাশ জাতীয় ডেস্ক: 

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ফরাসি সিনেমায় বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে আপত্তিকর একটি সংলাপের আপত্তি জানিয়ে তা প্রত্যাহার করতে বলেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি ফারুক হাসান আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর অ্যান্থনি সারান্ডোসকে এ বিষয়ে একটি চিঠিও দিয়েছেন।

গত ৩০ জুলাই ডেভিড শ্যারন পরিচালিত ‘দ্য লাস্ট মার্সেনারি’ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়। সেখানে একটি সংলাপের ইংরেজি সাবটাইটেল ছিল এরকম, ‘ইয়েস, বুলেটপ্রুফ টাক্সেডো, মেইড ইন ফ্রান্স। আই উড বি ডেড ইফ ইট ওয়্যার বাংলাদেশ।’

বাংলায় যার মানে দাঁড়ায়, ‘হ্যাঁ, এটা বুলেটপ্রুফ টাক্সেডো, ফ্রান্সে তৈরি। এটা বাংলাদেশে তৈরি হয়ে থাকলে আমি হয়তো মরেই যেতাম।’

বিজিএমইএ সভাপতি নেটফ্লিক্সের কর্মকর্তাকে লেখা চিঠিতে বলেছেন, ‘এ ধরনের মন্তব্য বাংলাদেশের ৪০ লাখ পোশাক শ্রমিকের ত্যাগ, কঠোর পরিশ্রমের প্রতি অবমাননার শামিল। বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রফতানি হচ্ছে৷’

তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য শুধু বাংলাদেশি পোশাক কারখানাগুলোর জন্যই অবমাননাকর নয়, বরং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনের প্রচেষ্টার প্রতিও এক ধরনের অবজ্ঞা।’ চিঠিতে আরও বলা হয়, ‘বিজিএমইএ বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। আমি এ বিষয়ে অতি দ্রুত আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং অবমাননাকর বক্তব্যগুলো সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।’

সংলাপটি সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সিনেমাটির প্রচার বন্ধ রাখারও আহ্বান জানানো হয়েছে চিঠিতে। চিঠির অনুলিপি নেটফ্লিক্সের পাশাপাশি পরিচালক ডেভিড শ্যারন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও দেওয়া হয়েছে।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘যখন বাংলাদেশের পোশাক খাত এথিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে এবং পরিবেশবান্ধব ম্যানুফেকচারিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অবমাননাকর মন্তব্য হতবাক এবং ব্যথিত আমাদের করেছে।

রাষ্ট্রদূত আর্ল মিলারকে বিজিএমইএর এই বক্তব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশি পোশাককে কটাক্ষ, নেটফ্লিক্সকে বিজিএমইএ’র চিঠি

আপডেট সময় ০১:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১