ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিধি-নিষেধ শিথিল, রাজধানীতে তীব্র যানজট

আকাশ জাতীয় ডেস্ক:

বুধবার (১১ আগস্ট) থেকে বিধি-নিষেধ শিথিল করেছে সরকার। শিথিলের প্রথম দিনেই রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহন ও মানুষের যাতায়াত।

বুধবার (১১ ই আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় যানজট দেখা যায়।

ফার্মগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. জহিরুল ইসলাম বলেন, ১৯ দিন পর লকডাউন শিথিল হওয়ায় রাজধানীতে সব ধরনের যানবাহন বের হতে শুরু করেছে। তাই রাস্তায় জ্যাম শুরু হয়েছে। সকাল ৭টার দিকে রাস্তায় যানবাহন কম ছিল। সকাল ৯টার পর থেকেই যানবাহন বাড়তে শুরু করে।

ট্রাফিক সার্জেন্ট আরো বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহনের সংখ্যা। মেট্রোরেলের কাজ চলায় রাস্তা অনেক জায়গায় সংকীর্ণ হয়ে গেছে। মূলত এই কারণেই সৃষ্টি হচ্ছে যানজট। লকডাউনের দিনগুলোতে রাস্তায় যানবাহনের চাপ খুবই কম ছিল। কিন্তু আজকে যানবাহনের চাপ অনেক বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিধি-নিষেধ শিথিল, রাজধানীতে তীব্র যানজট

আপডেট সময় ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১