ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত পূরণ করে চলছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাতদিনের ব্যবধানে টানা ৩ ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ। আজ মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামবে টাইগাররা। সিরিজের দ্বিতীয়বারের মতো টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জয় পাওয়া বাংলাদেশ আজও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে। তবে গত ম্যাচের থেকে অজিদের একাদশে এসেছে দুই পরিবর্তন। অভিষিক্ত নাথান এলিস ও অ্যাডাম জাম্পার জায়গায় দলে থাকছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সুইপসন।

সিরিজে মিরপুরের টার্নিং আর মন্থর উইকেটে সফরকারী অস্ট্রেলিয়া ভুগছেন রান খরায়। বোলাররা দলকে ঠিকঠাক সাফল্য এনে দিলেও ব্যাটারটা তাদের কাজটা ঠিকঠাক করতে পারছেন না বলে মানছেন অজি অধিনায়ক ওয়েড। তবে মারমার-কাটকাট এই ফরম্যাটে অজিদের খোলশে আবৃত করে রাখছে বাংলাদেশি বোলাররা। ওয়েড-হেনরিকসদের ভোগাচ্ছে বিশেষত টাইগার স্পিনাররা।

বাংলাদেশে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সফরে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে এই সংস্করণে চারবারের দেখায় একটি জয়ও ছিলো না টাইগারদের। তবে পঞ্চমবারের দেখায় জয় পাওয়ার পরে টাইগারদের জয়রথ যেন থামছেই না। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচ হারিয়ে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এটাই সাকিব-রিয়াদদের প্রথমবারের মতো অজিদের বিপক্ষে যেকোন ফরম্যাটে সিরিজ জয়।

বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক), আলেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিশ্চিয়ান, মিচেল মার্শ, মোয়েসেস হেনরিকস, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সুইপসন, অ্যান্ড্রু টাই, জশ হ্যাজলউড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১