ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অব্যবহৃত টায়ার, ডাবের খোসা জমা দিলে পুরস্কার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা জমা দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। করপোরেশনের কাউন্সিলর কার্যালয় কিংবা নগরভবনে এসব জমা দিতে হবে।

শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা নিয়ে আসুন। ডাবের খোসার জন্য ৫ টাকা। টায়ার ও কমড নিয়ে আসুন। তার জন্য আমি ৫০ টাকা করে পুরস্কার দেবো। সেই সঙ্গে নিজেদের বাসাবাড়িও পরিষ্কার করুন। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসাবাড়ি পরিষ্কার কোনও লজ্জার না। আমাদের নিজেদের বাসা বাড়িতে পানি জমতে দেওয়া যাবে না।

ছাদবাগান করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা ছাদবাগান করবেন। কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার টবে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কিছু থাকলে তা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাসাবাড়ি, নিজের আঙিনা, অফিস আদালত পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবন মালিকদের সচেতন করতে হবে।’

এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর দায় নিতে হবে না কেন? অবশ্যই আমাকে নিতে হবে। দায় এবং দায়িত্বশীলতা নিয়েই কাজ করতে হবে। আর যেন কেউ মৃত্যুবরণ না করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অব্যবহৃত টায়ার, ডাবের খোসা জমা দিলে পুরস্কার

আপডেট সময় ০৪:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১