ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

শাহজালালে গায়ের রং ফর্সাকারী ইনজেকশন আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত গায়ের রং ফর্সাকারী ক্ষতিকারক ইনজেকশন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মালয়েশিয়া থেকে আসা তিনটি পণ্যের চালান থেকে ২১৪ পিস ইনজেকশনের ভায়াল (বোতল) উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন সংবাদ ছিল, মালয়েশিয়া থেকে আসা আমদানি নিয়ন্ত্রিত ওষুধের চালানগুলো ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া খালাস করে নেয়া হবে। সে তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও সর্টিং সেন্টারে অবস্থান নেন।

ড. মইনুল খান বলেন, পরবর্তীতে জিপিও সর্টিং সেন্টারে মিথ্যা ঘোষণা দিয়ে কসমেটিকসের নামে আনা আমদানি নিয়ন্ত্রিত ওষুধের তিনটি পণ্য চালান জব্দ করা হয়। সন্দেহজনক পণ্য চালানটি শনাক্তের পর স্ক্যানিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে আটক করা হয়। পণ্য চালানগুলো মালয়েশিয়া হতে এমএইচ ০১১২ এর মাধ্যমে কুয়ালালামপুর থেকে শাহজালালে আসে। পণ্য চালানটিতে কসমেটিকস ঘোষণা থাকলেও ইনভেন্ট্রি করে ২১৪ পিস ইনজেকশনের ভায়াল পাওয়া যায়। এ ধরনের ওষুধ আমদানি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব ইনজেকশন গায়ের রং ফর্সা করার জন্য মানবদেহে ইনজেক্ট করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন গোয়েন্দারা। চালানটি মালয়েশিয়ার টাম পেং সেং নামের একজন পাঠিয়েছেন। প্রাপকের ঠিকানায় লিখা রয়েছে, মধ্য পীরবাগের খন্দকার ফারুক আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

শাহজালালে গায়ের রং ফর্সাকারী ইনজেকশন আটক

আপডেট সময় ০২:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭