ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশে অক্সিজেন কনসেনট্রেটর ও মাস্ক পাঠিয়েছে সিঙ্গাপুর রেডক্রস

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে সিঙ্গাপুর। প্রথম ধাপে সিঙ্গাপুর থেকে ৫০টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিকাল মাস্ক পাঠিয়েছে দেশটি।

গত কয়েক মাস ধরে বাংলাদেশ হাইকমিশন এ ব্যাপারে সিঙ্গাপুর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তা এবং অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করে। হাইকমিশনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি বাংলাদেশকে অক্সিজেন কনসেনট্রেটরসহ জরুরি চিকিৎসামগ্রী পাঠানোর ব্যাপারে সম্মত হয়। কয়েক ধাপে পাঠানো হবে চিকিৎসা সামগ্রী, প্রথম ধাপে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিক্যাল মাস্ক বাংলাদেশে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে নিজ অবস্থান থেকে চেষ্টা করেছি দেশের জন্য কিছু করার এবং বর্তমানে এইসব চিকিৎসা সামগ্রী বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে অক্সিজেন কনসেনট্রেটরগুলো পাঠানো হয়েছে তা আগামী ১০ বছর পর্যন্ত চলবে এবং অনেকগুলো হসপাতালে ব্যাবহার করা যাবে।

গতকাল সোমবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বাংলাদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের (অনলাইনে) মাধ্যমে উপস্থিতিতে প্রথম ধাপের এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর রেডক্রস এর চেয়ারম্যান, এবং বাংলাদেশের রেডক্রিসেন্ট এর সভাপতি। এসব চিকিৎসাসামগ্রী গতকাই সিঙ্গাপুর থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্দেশে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি পরবর্তী কয়েকটি ধাপে দ্রুত আরও জরুরি চিকিৎসাসামগ্রী প্রেরণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশে অক্সিজেন কনসেনট্রেটর ও মাস্ক পাঠিয়েছে সিঙ্গাপুর রেডক্রস

আপডেট সময় ০৬:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১