ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের নিয়ে কোনো সুপারিশ করা হয়নি: বিশ্বব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের নিয়ে কোনো ধরনের সুপরিশ করা হয়নি বলে দাবি করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্বব্যাংক তাদের ওয়েবসাইটে এই দাবি জানায়।

বিশ্বব্যাংকের দাবি, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশকে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। তাদের সহায়তার জন্য কাজ করছে বিশ্বব্যাংক। তবে রোহিঙ্গাদের নিয়ে তারা যে পর্যবেক্ষণ দিয়েছে, সেটা জাতিসংঘের শরণার্থী সংস্থার-ইউএনএইচসিআরের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশকে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর রোহিঙ্গাদের প্রভাব কমাতেও সহায়তা করছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের জন্য ৫৯০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থের পুরোটাই অনুদান, কোনো ধরনের ঋণ নয়।

উল্লেখ্য, সোমবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, রোহিঙ্গাদের নিয়ে বিশ্বব্যাংকের সুপারিশ প্রত্যাখ্যান করেছি আমরা। তাদের সুপারিশ রিভিউ করার জন্য আমরা বলেছি।

তিনি বলেন, বিশ্বব্যাংক ১৬টি দেশের শরণার্থীদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে সুপারিশ করেছে যে, তাদের জন্মনিবন্ধন, চাকরির সুযোগ, জমি কেনা, নির্বাচন করার অধিকার মানে অনেকটা বাংলাদেশের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা দিতে হবে। তাহলে রোহিঙ্গাদের জন্য তারা বড় একটা ফান্ড দেবে। আমরা তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। রোহিঙ্গাদের আমরা নিজ দেশে ফেরাতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। তাই বিশ্বব্যাংকের সুপারিশ আমরা রিভিউ করতে বলেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের নিয়ে কোনো সুপারিশ করা হয়নি: বিশ্বব্যাংক

আপডেট সময় ০৫:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১