ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

জাপান থেকে ঢাকার পথে আরও ছয় লাখ ডোজ টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

জাপান থেকে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশে এসে পৌঁছাবে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরো ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ। দূর প্র্যাচ্যের দেশটি থেকে বাংলাদেশে এটি টিকার তৃতীয় চালান। জাপানের নারিতা বিমানবন্দর থেকে সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯ টায় অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি। তিন চালানে জাপান থেকে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠানো হয়েছে। জাপান কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।

টিকা পাঠানোর সময় নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার জনাব. সৈয়দ নাসির এরশাদ।

এর আগে গত ২৪ জুলাই প্রথম চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

জাপান থেকে ঢাকার পথে আরও ছয় লাখ ডোজ টিকা

আপডেট সময় ১১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১