ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

প্রণোদনা প্যাকেজের ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণ যথাযথ খাতে ব্যবহৃত না হয়ে কিছু কিছু ঋণ অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে উক্ত ঋণ দ্বারা ঋণগ্রহীতার বিদ্যমান অপর কোনো ঋণের দায় সমন্বিত হচ্ছে। প্রণোদনা প্যাকেজের জন্য অনুসরণীয় নির্দেশনা যথাযথভাবে পরিপালন

করা না হলে প্রণোদনা প্যাকেজের মূল উদ্দেশ্যেই ব্যাহত হবে, যা কোনভাবেই কাঙ্ক্ষিত নয়। বর্তমানে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার এবং বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকরণে নিয়মিত মনিটরিং করা এবং প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণ যাতে অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত না হয়, সেলক্ষ্যে উক্ত ঋণের সদ্ব্যবহারের বিষয়টি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে যাচাইপূর্বক নিশ্চিত হওয়ার জন্যও আপনাদের পরামর্শ প্রদান করা হলো। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

প্রণোদনা প্যাকেজের ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ

আপডেট সময় ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১