ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস: মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

১২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পার করল নিশো-তিশার ‘এক মুঠো প্রেম’

আকাশ বিনোদন ডেস্ক :

এবারের ঈদুল আজহায় দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুলো আফরান নিশো-তানজিন তিশা জুটির ‘এক মুঠো প্রেম’।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র ১২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পার করলো ‘এক মুঠো প্রেম’। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন ও প্রযোজক এসকে সাহেদ আলী।

সিএমভি প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।
‘এক মুঠো প্রেম’ নাটকটির গল্প গড়ে উঠেছে একজন কবি এবং তার প্রেমময় বর্ণিল জীবন নিয়ে। রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। ফেসবুকে বাংলা নাটকের গ্রুপগুলোতেও প্রশংসিত হচ্ছে ‘এক মুঠো প্রেম’।

নাটক প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, দর্শকরা দারুণভাবে নাটকটি উপভোগ করছে জেনে ভালো লাগছে। ভিউ একটা ফ্যাক্টর। ভিউ মানে ভিউয়ার্স। সুতরাং দ্রুততম সময়ে নাটকটি মিলিয়ন ভিউয়ার লুফে নিয়েছে, এটা একটা আনন্দের উপলক্ষ অবশ্যই।

অন্যদিকে, ‘এক মুঠো প্রেম’ সামগ্রিকভাবে ভিউয়ের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে আছে। কারণ এর আগে, ঈদুল ফিতরে মোশাররফ করিম ও তানজিন তিশার ‘গল্পটা অন্যরকম’ নাটকটি ১১ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

১২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পার করল নিশো-তিশার ‘এক মুঠো প্রেম’

আপডেট সময় ১১:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১