ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

মাথার চুল তুলে ফেলে স্ত্রীকে তিন তালাক দিল স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রীর মাথার চুল টেনে তুলে মুখে তিন তালাক দিয়েছেন স্বামী। জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে।

শনিবার রাতে অসুস্থ স্ত্রী মাহফুজা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বাবা সাহেব আলী। নির্যাতনকারী স্বামী জগন্নাথপুর ইউনিয়নের চড় মহেন্দ্রপুর গ্রামের মৃত ময়না শেখের ছেলে আলিম শেখ (৪০)।

নির্যাতনের শিকার দুই সন্তানের জননী মাহফুজা খাতুন জানান, টিউবওয়েল মেরামত করাকে কেন্দ্র করে তার স্বামী সাহেব আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে সে প্রতিবাদ করে। তখন তার স্বামী ক্ষিপ্ত হয়ে মুখে তিন তালাক দিয়ে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। সে সময় তার চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করে তার স্বামী; তখন পরিবারের অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

তিনি জানান, পরবর্তীতে তিনি দেখেন তার মাথার চুল গোড়া থেকে উপরে তার স্বামীর হাতে রয়ে গেছে।

তিনি আরও জানান ১ মাস পূর্বে তার স্বামী কাঁচি দিয়ে তার মাথার বেশ কিছু চুল কেটে নেয়। যে কারণে তিনি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ব্র্যাক এনজিওর মাধ্যমে তার স্বামী তাকে নিয়ে যায়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী

মাথার চুল তুলে ফেলে স্ত্রীকে তিন তালাক দিল স্বামী

আপডেট সময় ০৬:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১