ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মশা নিয়ন্ত্রণে রাজউক চেয়ারম্যানকে আতিকের ফোন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় রাজউক নির্মিত ভবনগুলোর আশপাশে মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে ফোন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে দুই দিনের সময় দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র।

রোববার (১ জুলাই) মশা নিয়ন্ত্রণে চলমান চিরুনি অভিযান পরিদর্শনে গিয়ে এমন পদক্ষেপ নেন মেয়র আতিক।

পরিদর্শনকালে ডিএনসিসির ৫২ নম্বর ওয়ার্ডের আওতাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরে দিয়াবাড়ি এলাকায় অবস্থিত রাজউক নির্মিত ভবনগুলোর আশেপাশে এডিস মশার বংশবিস্তারের সহায়ক পরিবেশ দেখতে পান আতিক। এ সময় তাৎক্ষণিকভাবে রাজউকের চেয়ারম্যানকে ফোন করেন তিনি। ফোনে দুই দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিক-নির্দেশনা দেন তিনি।

এদিন উত্তরা ১২ এবং ১৩ নম্বর সেক্টরের মোড়, গাউসুল আজম অ্যাভিনিউ এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশা নিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক প্রচার অভিযানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আতিক।

প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটের জন্য নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেযর। এছাড়াও এডিস মশার লার্ভা আছে এমন স্থানের ছবি তুলে পুরস্কার জিতে নেওয়ার আহ্বানও জানান তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, করোনা মহামারি চলাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কার‌ও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগষ্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশা নিধনে চিরুনী অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো ভবনে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত হলেই জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি অব্যাহত থাকবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

পরিদর্শনকালে মেয়র আতিকের সঙ্গে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মশা নিয়ন্ত্রণে রাজউক চেয়ারম্যানকে আতিকের ফোন

আপডেট সময় ০৬:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১