ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

বিচ্ছেদ কখনো মধুরও হয়: ন্যান্সি

আকাশ নিউজ ডেস্ক:

তারকাদের বিয়ে এবং বিচ্ছেদ নাকি ছোটবেলায় পুতুল খেলার মতো। আজ বিয়ে তো কাল ডিভোর্স। একটি সংসার ভাঙার সঙ্গে ভেঙে যায় দুটি মনও। কষ্ট এসে জমা হয় বুকের ভেতরে। তারই মাঝে সহ্য করতে হয় চারপাশের মানুষের নানা কটাক্ষ, সমালোচনা। তখন ভাঙা মনের কষ্টটা আরও বেড়ে যায়।

তবে দেশের জনপ্রিয় গায়িকা ন্যান্সি মনে করেন, সব বিচ্ছেদ কষ্টের হয় না। কিছু বিচ্ছেদ মধুরও হয়। বুধবার বিকাল সোয়া তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে সে কথাই জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী। ন্যান্সির ওই স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-

‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

বিচ্ছেদ কখনো মধুরও হয়: ন্যান্সি

আপডেট সময় ১১:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১