ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

টাঙ্গাইলে জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুরে কাকতালীয়ভাবে জমজ দুইবোনের সঙ্গে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নেটিজেনরা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কঠোর লকডাউনের মধ্যেই গত বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের জমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের জমজ ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। পরে বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন ও আমিনুল নামে জমজ দুই ভাই মাস্টার্স পাশ করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্যারাসুট তেল কোম্পানিতে চাকরি করেন।

অন্যদিকে নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও ফারজানা দুইজনই মাস্টার্স শেষ করেছে। এর আগে পারিবারিকভাবে ঘটকের মাধ্যমে গত বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিননামায় জমজ দুই বোনের সঙ্গে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়। এই বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমান স্থানীয়রা।

জমজ মেয়ের ফুফাতো বোন জামাই রবিউল ইসলাম জানান, জমজ বোনের জন্য জমজ ছেলের সন্ধান পাওয়া যায় ঘটকের মাধ্যমে। মেয়েরাও মাস্টার্স শেষে করেছে আবার ছেলেরাও দুইজন মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

টাঙ্গাইলে জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে

আপডেট সময় ০১:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১