ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

স্বামী নির্যাতন করলে চুপ করে সহ্য করা যায় না : নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক :

নারীদের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়ালেন অভিনেত্রী নুসরাত জাহান। শোনালেন ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে দাঁড়িয়ে তার জীবনের কথা, সিদ্ধান্তের কথা। অভিনেত্রী-সাংসদের কথায়, দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। তার মতে, কেবল সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে, নিজে ভালো থাকা যাবে না। সম্প্রতি নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেন নুসরাত।

নুসরাত বলেন, ‘আমার লড়াই আমাকেই লড়তে হবে। কেউ কারও হয়ে গলা তুলবে না। এখন যদি লোককে দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যা জীবনযাপন করি, স্বামী নির্যাতন করলেও সমাজের ভয়ে চুপ থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে। নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে নারীরা নিজস্বতা হারিয়ে ফেলবে।’

জীবন একটাই, তাই সব নারীকে নুসরাতের পরামর্শ, ‘মনের আনন্দে বাঁচুন সবাই।’ যেই নারীরা বিপদে রয়েছেন বা যাদের সাহায্যের প্রয়োজন, তারা যেন প্রশাসনের দ্বারস্থ হন, সেই পথও দেখালেন নুসরাত। তার কথায়, ‘আমরা সকলেই তাদের পাশে রয়েছি। শুধু একটু মুখ ফুটে বলতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

স্বামী নির্যাতন করলে চুপ করে সহ্য করা যায় না : নুসরাত

আপডেট সময় ১০:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১