ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে নৌকা ডুবে ৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অংশে এ মর্মান্তি ঘটনা ঘটে।

জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি এক টুইটে বলেছেন, মৎসজীবী ও কোস্ট গার্ডের উদ্ধার করা জীবিতরা জানিয়েছেন, ডুবে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারী ও দুটি শিশু ছিল।

তিনি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গামবিয়ার নাগরিক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইতালি ও ইউরোপের অপরাপর অংশের উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের নৌকার সংখ্যা বাড়ছে। গত বছর কয়েক লাখ অভিবাসন প্রত্যাশী বিপজ্জনক এই পানিপথ পাড়ি দিয়েছে।

তাদের অনেকেই যুদ্ধ ও দারিদ্রতার শিকার হয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নিজ নিজ দেশ থেকে পালিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু

আপডেট সময় ০১:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১