ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

মালয়েশিয়ায় ঈদের দিন অনুষ্ঠানে অংশগ্রহণ, ২৫ বাংলাদেশির জেল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় ২০ জুলাই ঈদের দিন স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন করে লোক জমায়েতে ২৫ বাংলাদেশিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়।

তাদের প্রত্যেককে ৫ হাজার রিংগিত জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ জুলাই) কুয়ালালামপুরের দায়রা আদালতে বিচারক নুরসালহা দাতুক হামজাহ এ আদেশ দেন।

এছাড়া দেশটির পেনাং এ এসওপি লঙ্ঘন করে ঈদের নামাজ আদায় করার দায়ে ৪৮ বাংলাদেশিসহ একজন মালয়েশিয়ান নাগরিককে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে কূটনৈতিক তৎপরতায় তাদের সবার জামিন মঞ্জুর করা হয়।

ঈদের দিন কুয়ালালামপুরের গুমবাক এলাকায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। সেখানে অর্ধশতাধিক বাংলাদেশিকে আমন্ত্রণ জানানো হয় ভূরিভোজের জন্য। পরে সেই অনুষ্ঠান থেকে ২৫ বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ।

একই দিন সকালে পেনাংয়ের একটি মসজিদে ৯টায় ঈদের নামাজের জন্যে জড়ো হন অসংখ্যা প্রবাসী। এসওপির কারণে মাত্র ১০০ জনকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পরে কয়েক শতাধিক প্রবাসী মসজিদের বাহিরে গিয়ে নামাজ পড়ায় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা সমালোচনা। তখন পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশি ও ১ জন মালয়েশিয়ানকে গ্রেফতার করে।

মালয়েশিয়ায় ১ জুন থেকে চলছে কঠোর লকডাউন। ঘরের বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। গত মাসে মালয়েশিয়ায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায় ১৫ হাজার ৫৭৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১৪৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

মালয়েশিয়ায় ঈদের দিন অনুষ্ঠানে অংশগ্রহণ, ২৫ বাংলাদেশির জেল

আপডেট সময় ০৮:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১