ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সদরঘাট থেকে মিরপুর যেতে খরচ ৩ হাজার টাকা!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মিলন হোসেন। পেশায় কাপড় ব্যবসায়ী। ঈদের চারদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যান গ্রামের বাড়ি চাঁদপুরে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার উদ্দেশে লঞ্চে উঠেন। শুক্রবার সকাল ৮টায় সদরঘাট পৌঁছান। লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় সেখান থেকে কয়েক ধাপে মিরপুরে পৌঁছান। আর এতে তার খরচ হয়েছে ৩ হাজার টাকার মতো।

বেলা ১১টায় এ প্রতিবেদকের সঙ্গে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে কথা হয় মিলন হোসেনের। এ সময় তিনি (মিলন) লাগেজ টেনে রাস্তা পার হচ্ছিলেন। এ কাজে তার ১০ বছরের মেয়ে তাকে সাহায্য করছিলেন।

মিলন জানান, সকাল ৮টায় সদরঘাটে লঞ্চ থামে। সেখান থেকে তার পরিবারের চার সদস্য মিলে দুটি রিকশা নিয়ে প্রথমে সদরঘাট কোর্টকাচারি আসেন। সেখান থেকে রাস্তা ভেঙে ভেঙে পাঁচটি ধাপে মিরপুর পৌঁছান।

তিনি জানান, গণপরিবহণ বন্ধ থাকায় প্রত্যেকবার ভাড়া লেগেছে তিনগুন কিংবা চারগুন।

মিলন আরও জানান, আড়াই ঘণ্টার ব্যবধানে মিরপুর ১০ নম্বর পৌঁছানোর পর দেখেন তার পকেট ফাঁকা। তাই লাগেজ টেনে মিরপুর ১০ নম্বর থেকে পায়ে হেঁটে ১১ নম্বরে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

সদরঘাট থেকে মিরপুর যেতে খরচ ৩ হাজার টাকা!

আপডেট সময় ০৩:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১