ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী আমাকে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল: তাসনিম জারা ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

মহামারি মোকাবেলা পরীক্ষায় বিশ্ব ব্যর্থ হয়েছে: ডব্লিউএইচও প্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ‘মহামারি মোকাবেলা পরীক্ষায় বিশ্ব ব্যর্থ হয়েছে। ভ্যাকসিনের অসম বণ্টন এই সঙ্কটকে আরও গুরুতর করার ঝুঁকি তৈরি করেছে। তবে মহামারি-ক্লান্ত বিশ্বের কাছে এবারের অলিম্পিক একটি ‌‘আশার বার্তা’ হতে পারে।’ সম্প্রতি জাপানের রাজধানী টোকিও’র বিলাসবহুল একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক অধিবেশনে তিনি একথা বলেন।

গেব্রেইয়েসুস আরও বলেছেন, ‘বিশ্বে ৪০ লাখের বেশি মানুষ মারা গেছেন এবং মৃত্যু অব্যাহত আছে। ইতোমধ্যে এই বছরে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। মহামারির হুমকি সর্বত্র শেষ না হওয়া পর্যন্ত কেউই মুক্ত নয়। যদি কেউ মনে করেন যে, মহামারি ফুরিয়ে গেছে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।’

এসময় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের মাস্ক পরিহিত দেখা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মুখে তা দেখা যায়নি। বক্তৃতা শেষে টেড্রোসের হাতে অলিম্পিকের একটি প্রতীকী মশাল তুলে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ।
২০১১ সালে ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া ফুকুশিমায় অলিম্পিকের ক্রীড়া কর্মসূচির উদ্বোধন হয়েছে। টোকিও

অলিম্পিক আগামী শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে।করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে জাপানের রাজধানীতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেছেন, ‘বিশ্বের মাত্র ১০টি দেশে করোনাভাইরাসের ৭৫ শতাংশ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। কেউ কেউ খুলছে আবার কেউ কেউ লকডাউনে যাচ্ছে। এটি এমন একটি জিনিষ; যা নরকের আগুনের মতো। আপনি যদি এর একাংশ নিভিয়ে ফেলেন অন্য অংশ জ্বলতে থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান

মহামারি মোকাবেলা পরীক্ষায় বিশ্ব ব্যর্থ হয়েছে: ডব্লিউএইচও প্রধান

আপডেট সময় ০৮:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১