ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এফডিসিতে কোরবানি নিষিদ্ধ, যা বললেন জায়েদ খান

আকাশ বিনোদন ডেস্ক :

অসচ্ছল শিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গত কয়েকটি ঈদুল আজহায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের অভ্যন্তরে (বিএফডিসি) পশু কোরবানি হয়েছে।

যেখানে আলোচিত নায়িকা পরীমনি, খল অভিনেতা ডিপজল অংশ নিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগেও কোরবানি দেওয়া হয়েছে এফডিসিতে।

২০১৬ সাল থেকে নিয়মিত একাধিক গরু কোরবানি দিয়ে আসছিলেন পরীমনি। পরে এতে শিল্পী সমিতিও যুক্ত হয়। এবার ৬টি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন পরীমণি। আর শিল্পী সমিতির উদ্যোগে কোরবানি দেওয়া হবে ৪টি গরু।

তবে এবার আর তা হচ্ছে না। করোনাভাইরাস মহামারির উচ্চসংক্রমণের কথা ভেবেই এবার বিএফডিসিতে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (সিকিউরিটি ইনচার্জ) আমিনুল করিম খান।

বিএফডিসির বিভিন্ন স্থানে ইতোমধ্যে নিষেধাজ্ঞার নোটিশ ঝোলানো হয়েছে। সেখানে লেখা- ‘এফডিসির অভ্যন্তরে কোরবানির পশু প্রবেশ এবং কোরবানির পশু জবাই কঠোরভাবে নিষেধ করা হলো।’

এমন নোটিশের বিষয়ে আমিনুল করিম খান গণমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন শুটিং ফ্লোরের দেয়াল, প্রশাসনিক ভবন ও ক্যান্টিন চত্বরেও নোটিশটি টানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। ইতোমধ্যে শিল্পীদের বিষয়টি জানানো হয়েছে। এ বছর এফডিসির অভ্যন্তরে কোরবানির পশুর প্রবেশ এবং জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

এমন নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এটা তো আমাদের কোনো সম্পত্তি নয়, সরকারি কেবিআইভুক্ত এরিয়া। সরকার যদি স্বাস্থ্যবিধির কারণে কোনো সিদ্ধান্ত নেয়, আমরা সহযোগিতা করব। তাছাড়া গত বছর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলাম। মাংসের জন্য বাইরের লোকজন এসে ধাক্কাধাক্কি করে গেট ভেঙে ফেলার মতো অবস্থা করেছিল। করোনা ও এসব বিষয় বিবেচনা করে প্রশাসন যদি মনে করে এখনে কোরবানি দেওয়া সঠিক নয়, আমাদের তা মেনে নেওয়াই উচিৎ হবে বলে মনে করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এফডিসিতে কোরবানি নিষিদ্ধ, যা বললেন জায়েদ খান

আপডেট সময় ১১:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১