ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) মারা গেছেন। শনিবার মধ্যরাতে মারা যান তিনি।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ.কে.এম কামরুল আহছান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এ ওয়াই বি আই সিদ্দিকীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছে। ডিএমপির ক্ষুদে বার্তায় বলা হয়, প্রয়াত বুরহান সিদ্দিকী বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।

এ ওয়াই বি আই সিদ্দিকী ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০০ সালের জুন মাস পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদে তার তৃতীয় চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০০৩ সালে শেষ হয়। তিনি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। তারপর একাধিক আন্তর্জাতিক পানি গবেষণা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের এসএমই এবং পরামর্শক হিসাবে কাজ করেছেন।

বুরহান সিদ্দিকী বেড়ে ওঠেন চট্টগ্রামে এবং কলেজে পড়াশোনা শেষ করে লাহোরে চলে যান। সাবেক মন্ত্রী এলকে সিদ্দিকীর ভাই তিনি।

১৯৭১ সালে তিনি রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলে লুৎফি সিদ্দিকী ইউনাইটেড ব্যাংক অব সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী মারা গেছেন

আপডেট সময় ০১:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১