ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ঢাকায় একদিনে সর্বোচ্চ ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় (১৪ জুলাই সকাল ৮টা থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে নতুন আরও ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছেন ৮০ জন।

যা চলতি বছর ঢাকায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তে রেকর্ড। এদিকে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন একজন ডেঙ্গু আক্রান্ত রোগী।

(১৭ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যাক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ বছরের আর কোনো মাসে এত ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়নি। শুধু জুলাই মাসেই এখন পর্যন্ত প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৬৭ জন। এদের মধ্যে ৯৯ শতাংশই ঢাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকাতেই রয়েছেন ৩৩১ জন। আর বিভিন্ন বিভাগে রয়েছেন বাকি পাঁচজন ডেঙ্গু রোগী। এ বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০১ জন রোগী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ঢাকায় একদিনে সর্বোচ্চ ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট সময় ০৯:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১