ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাবেক এমপি খুররম খান চৌধুরী মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক সংসদ খুররম খান চৌধুরী শনিবার (১৭ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান। গত ৮ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। ছেলে নাসের খান চৌধুরী যুক্তরাষ্ট্রে ও মেয়ে মাফরিহীন খান অস্ট্রেলিয়ায় থাকেন।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মেয়ে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় রওয়ানা করেছেন। তিনি দেশে পৌঁছালে পরে দাফনের সময় নির্ধারণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

সাবেক এমপি খুররম খান চৌধুরী মারা গেছেন

আপডেট সময় ০৮:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১