ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রথমবার ছেলেকে সামনে আনলেন সাকিব, চাইলেন দোয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি বছরের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তখন পুত্র সন্তানের নামটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এতোদিন ছেলের ছবি প্রকাশ করেননি তিনি। ভক্তদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন তিনি।

শনিবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পুত্র সন্তানের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখলেন, ‘আমার ছেলে আইজাহ, সবাই দয়া করে ওকে আপনার প্রার্থনায় রাখুন।’ ছোট আইজাহ, মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পলো-শার্ট!

বছরের শুরুতেই জানা যায় ফের বাবা হচ্ছেন সাকিব। এরপর গত মার্চে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দুই কন্যার পর আসে এক পুত্র সন্তান। পুত্র সন্তান নাম রাখা হয়েছে ‘আইজাহ আল হাসান’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

প্রথমবার ছেলেকে সামনে আনলেন সাকিব, চাইলেন দোয়া

আপডেট সময় ০৬:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১