ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ঈদের কয়েকটা দিন স্বাস্থ্যবিধি মেনে চলব: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সামনে কোরবানির ঈদ—ধর্মীয় একটা বিষয় থাকে, জীবন-জীবিকার একটা বিষয় রয়েছে। সবকিছু বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই (লকডাউন শিথিল করা) নির্দেশনা দিয়েছেন।

আশা করব, ঈদের এই কয়েকটা দিন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।

শনিবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এরই মধ্যে সব শয্যা রোগীতে প্রায় পূর্ণ হয়ে গেছে। ঈদের এই কয়েকটা দিনের মধ্যে আশা করব, যাতে সংক্রমণটা বৃদ্ধি না পায়। সবাই স্বাস্থ্যবিধি মনে ঢাকায় ফিরবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন আরও চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ হচ্ছে। তবে আমরা যতই নিয়োগ দেই না কেন, যদি সংক্রমণে হার তিন-চারগুণ বেড়ে যায়, আমাদের হাসপাতালগুলোতে ১০ থেকে ১৫ হাজার শয্যার পরিবর্তে ৪০ হাজার করোনা রোগী আসে, তখন সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কাজেই আপনারা সমালোচনা যাই করেন, বাস্তবতা এটাই।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের সার্জনরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ঈদের কয়েকটা দিন স্বাস্থ্যবিধি মেনে চলব: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১