ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নয়াপল্টনে ছাত্রদলের উল্লাস

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগরের চারটি কমিটি গঠনের পর ছাত্রদলের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছে।

শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশের তৎপরতায় বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তারা।

সহস্রাধিক নেতাকর্মী প্রথমে ফুটপাতে দাঁড়িয়ে নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকেন। পরে সড়কেও অবস্থান নেন তারা।

সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নিয়ে ছিল। বেলা ১২টার দিকে পুলিশ তৎপর হয়ে উঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরে যেতে বলে। ছাত্রদলের নেতাকর্মীরা তখন ফকিরাপুলের দিকে সরে যায়।

ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থানের কারণে ১৫ মিনিটের মতো নয়াপল্টনের ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের দুই সদস্য করে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

ছাত্রদলের ঢাকা মহানগরের চারটি কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল শিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ(নিলয়); উত্তরে আহ্বায়ক জসিম শিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল; পূর্বে আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন; পশ্চিমে আহ্বায়ক মহসিন সিদ্দিকী রবি ও সদস্য আশরাফুল ইসলাম মামুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

নয়াপল্টনে ছাত্রদলের উল্লাস

আপডেট সময় ০২:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১