ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রহস্যে ঘেরা ওয়েব সিরিজের প্রথম ঝলক নিয়ে হাজির বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির হাত ধরে টলিউডে যাত্রা শুরু হলো এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। এরই মধ্যে রহস্যে ঘেরা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’ নামের তার অভিনীত ওয়েব সিরিজের এক ঝলক সামনে এসেছে। আজ বৃহস্পতিবার ইউটিউবে এর টিজার প্রকাশিত হয়েছে।

ওয়েব সিরিজের মুখ্য চরিত্র মুসকান জুবেরি হিসেবে অভিনয় করেছেন বাঁধন। গল্পে দেখা যাবে, বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যতনামা রেস্তোরাঁ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’। কিন্তু এই রেস্তোরাঁটি কেন এত জনপ্রিয় সেটা জানতেই সেখানে এসে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ। এই রেস্তোরাঁর মালিক মুসকান জুবেরীকে নিয়ে নিরুপমের মনে জাগে একাধিক প্রশ্ন, এর জেরেই সে যোগযোগ করে পুলিশের সোর্স আতর আলীর সঙ্গে। তিনিই নিরুপমকে মুসকান সম্পর্কে অদ্ভুত সব তথ্য দিতে থাকেন। এরপর সেখানে একের পর এক ঘটনার ঘনঘটা। পাঁচজন নিখোঁজ, আর সেই রহস্যের সঙ্গে অদ্ভূতভাবে জড়িয়ে এই রেস্তোরাঁ ও তার মালিক মুসকান জুবেরি।

এমনই কিছু টুকরো ঝলক ধরা পড়ল সৃজিতের দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’র টিজারে। উল্লেখ্য, বাংলাদেশের নামকরা লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের একই নামের উপন্যাস অবলম্বনে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন সৃজিত। বাঁধন ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তীরা। সাংবাদিক নিরুপম চন্দার চরিত্রে রয়েছেন রাহুল বোস, আর আতর আলির চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। এক পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্তকে। আগামী ১৩ই আগস্ট থেকে হইচই-তে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রহস্যে ঘেরা ওয়েব সিরিজের প্রথম ঝলক নিয়ে হাজির বাঁধন

আপডেট সময় ১১:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১