ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নারী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচরের পদ্মা সেতু এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গৌরী (৪০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) দুপুরে শিবচর থানার কাঠালবাড়ী ইউনিয়নের বাবু মোল্যার কান্দি গ্রামের পদ্মা বহুমুখী সেতুর এসএ-থ্রি এর সামনের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। তবে মঙ্গলবার দুপুরে শিবচর থানা পুলিশের পক্ষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃত গৌরী ভারতের বিহার রাজ্যের মোজাফরপুর জেলার মাদিয়া পালের স্ত্রী ও ওই এলাকার রগুর মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

শিবচর থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার, অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, সোমবার শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের সিমানা এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তি ঘোরাফেরা করলে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার ভাষা এবং চালচলন সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে শিবচর থানায় খবর দিলে ওই ভারতীয় নাগরিককে থানায় নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি হিন্দীতে কথা বলেন। ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে অভিযোগপত্র দাখিল করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মাসে পদ্মা সেতুর এলাকার শরীয়তপুর অংশ থেকে ১১ ভারতীয় নাগরিক গ্রেফতা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নারী গ্রেফতার

আপডেট সময় ১০:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১