ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

কারখানা ছুটির আগেই বোনাস দিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

কারখানা ছুটির আগের দিনই শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে কারখানা মালিকদের। বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে আইনের আশ্রয় নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) শ্রম ভবনে ঈদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আরএমজি বিষয়ক পরামর্শ পরিষদের ১০ম সভায় একথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

তিনি বলেন, এর আগে মন্ত্রণালয় নিজ উদ্যোগে শ্রমিকের বেতন-বোনাস আদায় করেছে। এবার বেতন দেওয়া শুরু হয়েছে, অধিকাংশ কারখানাই বেতন দিয়েছেন শ্রমিকদের। কিছু কারখানা বাকি রয়েছে। একই সঙ্গে বোনাস দেওয়ারও প্রস্তুতি নিচ্ছেন তারা। সর্বোচ্চ ১৯ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধ করেই কারখানা ছুটি দেবে মালিকপক্ষ।

কারখানায় ছুটি ও পরবর্তী বন্ধ বিষয়ে তিনি বলেন, এবারের কোভিড আক্রান্তের সংখ্যা অন্যবারের চেয়ে ভয়াবহ। এর আগে মৃত্যু ও আক্রান্ত কম ছিল, এবার তা ভয়াবহ আকার নিয়েছে। এ অবস্থায় এবারের ঈদে কারখানার শ্রমিকরা বাড়িতে যাবেন বলেই মনে হচ্ছে।

বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের অনেক ছোট ও মাঝারি কারখানা আছে, সবার অবস্থা একরকম না। অনেকেই বেতন দিতে পারবেন কিন্তু বোনাস দিতে কষ্ট হয়। এরপরও তারা বোনাস পরিশোধ করেন।

বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা কষ্ট করে মহামারির মধ্যে বেতন-বোনাস দিচ্ছি। এ অবস্থায় অতিরিক্ত বেতন কীভাবে হবে।

ছুটির বিষয়ে তিনি বলেন, আমরা সরকারের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে চাই। সরকার যা চাইবে আমরা তা মেনে নেবো।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শাহজাহান খান, বিজিএমইএ’র পরিচালক হারুনুর রশিদ, নাভিদুল হক, বিকেএমইএ’র পরিচালক মোস্তফা মনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

কারখানা ছুটির আগেই বোনাস দিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১