ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

অজ্ঞাত রোগে সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যু

অাকাশ নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত এক সপ্তাহে নয় শিশু মারা গেছে। সর্বশেষ আজ বুধবার সকালে মারা গেছে চার শিশু। এর আগে গত বৃহস্পতিবার প্রথম এক শিশু মারা যায়।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, ‘এই শিশুগুলোর প্রথমে জ্বরের সঙ্গে শরীরে বিচি ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে তারা মারা গেছে। আমরা আজ এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরও ৩৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিভিল সার্জন আরও বলেন, ‘এটাকে আমরা অজ্ঞাত রোগ বলছি। এটা পরীক্ষা–নিরীক্ষা করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে। তারা সিদ্ধান্ত দেবে।’

খবর পাওয়ার পর আজ ঘটনাস্থলে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যান। তাঁরা ত্রিপুরা পাড়ার বিভিন্ন ঘর থেকে জ্বরাক্রান্ত শিশুদের বের করে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানোর ব্যবস্থা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর সব চাওয়ার ঊর্ধ্বে যে চাওয়া— আল্লাহর ভালোবাসা লাভের দোয়া

অজ্ঞাত রোগে সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭