ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকায় হচ্ছে পাঁচটি ‘করোনা ফিল্ড হাসপাতাল’

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ ঢাকায় পাঁচটি জায়গায় করোনা ফিল্ড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু মেডিকেলের টিকা কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই মাসের শুরু থেকে দেশে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ শুরু হয়েছে। ইতোমধ্যে দৈনিক শনাক্ত ১০ হাজার পার হয়েছে, শনাক্তের হারও ২৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে। আর গত কয়েকদিন ধরে মৃত্যু দুইশোর বেশি। দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকটে মৃত্যুর খবরও এসেছে। হাসপাতালগুলো করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। এ অবস্থা ফিল্ড হাসপাতাল তৈরির সিদ্ধান্তের কথা জানালেন স্বাস্থ্যসচিব।

স্বাস্থ্য সচিব বলেন, আমাদের ফিল্ড হাসপাতাল বড় আঙ্গিকে শুরু হবে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে ঢাকায় আমরা এটি চালু করব। এই মুহূর্তে আমাদের ঢাকায় ফিল্ড হাসপাতালের প্রয়োজন নেই, তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরও গত বুধবার জানিয়েছিল, করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করা হবে। একইসঙ্গে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা বাড়ানো ও জনবল পুনর্বণ্টন করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল হোসেন বলেছিলেন, যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই হাসপাতালগুলোতে কীভাবে শয্যার সংখ্যা বাড়ানো যায়, জনবল কীভাবে পুনর্বণ্টন করা যায়, আমরা সেদিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এর বাইরে ফিল্ড হাসপাতাল করা যায় কি না, সে বিষয়টি আমরা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজন হলে ফিল্ড হাসপাতাল করা হবে।

করোনায় এক দিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত করোনায় মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ঢাকায় হচ্ছে পাঁচটি ‘করোনা ফিল্ড হাসপাতাল’

আপডেট সময় ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১