ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লকডাউন দেখতে বোরকা পরে রাজধানীতে প্রবেশের চেষ্টা যুবকের!

আকাশ জাতীয় ডেস্ক:

করোনারভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কড়া পাহারায় আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে লকডাউন দেখতে বোরকা পরে রাস্তায় বের হওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, সাভারের হেমায়েতপুর থেকে হেঁটেই রাজধানীতে এসেছেন তিনি, যাবেন যাত্রাবাড়ী। তবে যাত্রাবাড়ী কার কাছে যাবেন, পরিচিত নাকি আত্মীয় সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।

এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, আমরা যখন চেকপোস্টে ডিউটি করছিলাম বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোনো মেয়ে নয়, সে আসলে ছেলে। এ বিষয়টি নিয়ে আমরা থানা পুলিশের সাথে কথা বলছি।

গাবতলী চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আসাদুর রহমান বলেন, বোরকা পরা ছেলেটিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে কোথায় যাচ্ছিল বা তার গন্তব্য কি ছিল এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লকডাউন দেখতে বোরকা পরে রাজধানীতে প্রবেশের চেষ্টা যুবকের!

আপডেট সময় ০৫:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১