ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুস্থ হয়ে বাসায় ফিরলেন নাসিরুদ্দিন শাহ

আকাশ বিনোদন ডেস্ক :

সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বুধবার তিনি মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ফিরেছেন বলে তার ছেলে ভিভান শাহ ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় খ্যাতিমান এ অভিনেতাকে গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়।

স্ত্রী রত্না পাঠক তখন জানিয়েছিলেন, নাসিরউদ্দিন শাহের ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

নিজের ফিল্মি ক্যারিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ। শেষবার তাকে দেখা গেছে ২০২০ সালে ‘মী রাকসাম’ নাটকে।

২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব-সিরিজ ‘বান্দিশ ব্যান্ডিটস’- এ বন্দি দস্যু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন।

‘মাসুম’, ‘সরফরোশ’, ‘ইকবাল’, ‘অ্যা ওয়েটনাস্টডে’, ‘মনসুন ওয়েডিং’ এবং ‘মকবুল’ -এর মতো ছবিতে নাসিরউদ্দিন শাহর অভিনয় দর্শকদের হৃদয় কেড়েছে।

তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাসিরুদ্দিন শাহ বলিউডের বিকল্প ও বাণিজ্যিক- দুই ধারার সিনেমাতেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন চার দশকের বেশি সময় ধরে। সিনেমার পাশাপাশি মঞ্চ নাটকেও সক্রিয় তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুস্থ হয়ে বাসায় ফিরলেন নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় ১১:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১